480
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

নিম্নগতিতে শেয়ারবাজার, ৩৩৬ কোম্পানির দরপতন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নিম্নগতিতে লেনদেন শেষ হয়েছে। একইসাথে সবশেষ কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন শেয়ারবাজার বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাজারের দরপতন। সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৩৬ কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১২৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২০১৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২টি কোম্পানির, বিপরীতে ৩৩৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।