480
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

খেলাপি ঋণের দায়ে চট্টগ্রামের বেঙ্গল ট্রেডিংয়ের মালিক গ্রেপ্তার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত বেঙ্গল ট্রেডিংয়ের মালিক মো: হাসানুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) খাতুনগঞ্জ থানা পুলিশ পদ্মা ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ শাখা এবং রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

খাতুনগঞ্জ শাখার ঋণ খেলাপি বেঙ্গল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হাসানুর রশীদের কাছে পদ্মা ব্যাংকের পাওনা প্রায় সাড়ে পঁচিশ কোটি টাকা। পদ্মা ব্যাংকের করা মামলায় ৩০ নভেম্বর, ২০২২ সালে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হাসানুর রশিদের বিরুদ্ধে আরও খেলাপি মামলা রয়েছে। সেসব মামলা নিয়েও অনুসন্ধান চালানো হবে।