480
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সিটির সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক 

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

  • দুর্বলগুলোর সঙ্গে সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে সোমবার (৮ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বৈঠক করেন ৮ এপ্রিল। সেখানে বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়। দুর্বল ব্যাংকগুলোর জন্য একীভূতকরণ নীতিমালা অনুযায়ী দুটি ব্যাংক একীভূত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, একীভূতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংকে ৮ এপ্রিল বৈঠক হয়েছে তবে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হওয়ার বিষয় আলোচনা হয়েছে কি না জানা নেই। এমন কিছু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা গেছে, গেল সপ্তাহে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়। সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব অচিরেই একীভূত হবে বলে গভর্নরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের আলাদা সভায় জানিয়ে দেওয়া হয়। তখন বেসিক ব্যাংককেও একীভূত করার আলোচনা হয়। এবার তা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে সংকটে পড়া পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার বিষয় ঘোষণা দিয়ে গত ২৫ মার্চ সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে