
*ইশতেহারে খাত সংস্কারের অঙ্গীকার
*কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ৩ সভাপতি প্রার্থীর
জোনায়েদ মানসুর: দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামীকাল ১৮ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্ট্রিনেন্টালে সকাল ১০টা খেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও পরবর্তীতে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। বিভিন্ন প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশও করেছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক হাউজিং ব্যবস্থার প্রসারে গুরুত্ব দেওয়া হয়। ইশতেহারে প্যানেল নেতারা প্রশাসনিক ও নীতিগত জটিলতা দূর করে একটি স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি রাজউকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করে আবাসন ব্যবসার বিভিন্ন প্রক্রিয়া সহজ ও আধুনিক করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। কৃষিজমি রক্ষা করে পরিকল্পিতভাবে আবাসন খাত সম্প্রসারণ, বিভাগীয় ও জেলা শহরগুলোতে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আবাসন মেলা ও সেমিনার আয়োজনের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে। এছাড়া দ্রুত রিহ্যাব সেন্টার নির্মাণ, নতুন প্রশিক্ষণ ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গঠন, সদস্যদের জন্য হটলাইন চালু এবং খাতের টেকসই উন্নয়নে সরকারি সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সমন্বয়ের পরিকল্পনা প্রাধান্য পেয়েছে। এবারের নির্বাচনে পরিচালনা পর্ষদের মোট ২৯টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭৭ জন ব্যবসায়ী। তিনটি প্যানেল-আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ, জাগরণ প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও আছেন। এই তিন প্যানেলের বাইরে তিনজন স্বতন্ত্র পরিচালক প্রার্থীও রয়েছেন।
এবারের রিহ্যাব নির্বাচনে সভাপতি পদের জন্য বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. আলী আফজাল, ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকররম হোসেন খান এবং সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নবো উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়ের।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও আরমা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক এবং ইঞ্জিনিয়ার আবদুল লতিফ। পরিচালনা পর্ষদের ২২ জন পরিচালক নির্বাচনের ক্ষেত্রে ঢাকা থেকে ২০টি পদের জন্য ৩৯ জন এবং চট্টগ্রাম থেকে ২টি পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, ৪টি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী থাকবেন মোট ১০ জন। এদের মধ্যে সভাপতি-১-এর জন্য পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস ও অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহসভাপতি-২-এর জন্য প্রার্থী হয়েছেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক ও রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু। সহসভাপতি-৩-এর জন্য লড়বেন র্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ। সহসভাপতি (অর্থ) পদের জন্য লড়বেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ ও অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন।
এ ছাড়া চট্টগ্রাম থেকে একটি সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ূম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ ও সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান। পরিচালনা পর্ষদে মোট পরিচালক নির্বাচিত হবেন ২২ জন। এর মধ্যে ঢাকা থেকে পরিচালক হবেন ২০ জন। এ জন্য ভোটে লড়বেন ৩৯ জন। আর চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন তিনজন। এবারের নির্বাচনে ঢাকায় ভোটার ৪৬১টি এবং চট্টগ্রামে ৫৮টি।
এবারের নির্বাচনে ভোটার হিসেবে ঢাকা থেকে ৪৬১ জন এবং চট্টগ্রাম থেকে ৫৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে সদস্যরা সরাসরি তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ৩ সভাপতির প্রার্থী: রিহ্যাব নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ৪ প্রেসিডেন্ট প্রার্থীর তিনজনই। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রেডিডেন্ট প্রার্থীরা। যৌথ এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী ড. মো. আলী আফজাল, মোকাররম হোসাইন খান এবং ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম। ওই সংবাদ সম্মেলনে লিখিত ৬ দফা প্রস্তাব তুলে ধরেন ড. আলী আফজাল।
ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল : এর আগে রিহ্যাবের নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁঁইয়া। প্যানেলের অন্যরা হলেন- মো. আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মো. জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২), ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩), ইঞ্জিনিয়ার শেখ শোয়েব উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স) এবং মোহাম্মদ মোরশেদুল হাসান (ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম)। এ ছাড়া পরিচালক পদে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. জাহিদ হোসেন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মো. আশিকুল হক, মো. মোবারক হোসেন, কর্নেল (অব.) মো. শাহজাহান মোল্লা (পিএসসি), মো. ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, মি. সুরাজ সরদার, মো. জহির আহমেদ, মো. কামরুল ইসলাম, ক্যাপ্টেন শাহ আলম, মিসেস উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিমুল্লাহ, মো. রাগিব আহসান, মো. আয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, তাসনোভা মাহবুব সালাম এবং চট্টগ্রাম অঞ্চলের মোহাম্মদ জাফর এবং এ এস এম আব্দুল গফ্ফার মেয়াজী।
রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আবারো নির্বাচিত হলে টেকসই আবাসন খাত গড়ে তুলতে কাজ করবেন তারা। রিহ্যাবের আর্থিক কাঠামো আরও শক্তিশালী, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে রিহ্যাবকে আরও শক্তিশালী করা সম্ভব।
প্রগতিশীল প্যানেল: প্রেসিডেন্ট পদে কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান কৃষিবিদ ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী, এ কে এম বরকতউল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, ড. মো. হারুন অর রশিদ এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য নূর উদ্দিন আহমেদ। পরিচালক পদে ডা. এন জোহা, মো. গোলাম কিবরিয়া মজুমদার, মোহাম্মদ জসিম উদ্দিন, আবুল বারাকাত বাবুল, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, ডা. এ এম কামাল উদ্দিনসহ মোট ২৯ জন।
জাগরণ প্যানেল: ঘোষিত প্যানেলে সভাপতি পদে মোকররম হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার আবদুল লতিফ এবং অর্থবিষয়ক সহ-সভাপতি পদে মো. শাহাদাত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোকররম হোসেন খান ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মো. শাহাদাত হোসেন জেমস ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সহ-সভাপতি-১ পদে এ এম মহিব উদ্দিন, সহ-সভাপতি-২ পদে এসএম জাহিদুল ইসলাম এবং সহ-সভাপতি-৩ পদে মো. রেজাউল করিম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যথাক্রমে পারফেক্ট হোল্ডিংস লিমিটেড, ইউনিটেক হোল্ডিং অ্যান্ড টেকনোলজিস লিমিটেড এবং ওরিয়েন্টাল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ডিরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধু মিলন প্রপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজোয়ানুল হক, প্লাস প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন সিকদার, এরিস্টো রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেন, ডিউরেবল ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিসোর্স রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন, বিলটেক ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. এমদাদ হোসেন, উত্তরাধিকার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমান তালুকদার।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)