দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। ১৩ এপ্রিল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল ঘোষণা করে।
ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল : রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। প্যানেলের অন্যরা হলেন- মো. আক্তার বিশ্বাস (ভাইস প্রেসিডেন্ট-১), মো. জাহাঙ্গীর আলম (ভাইস প্রেসিডেন্ট-২), ইঞ্জিনিয়ার মহসিন মিয়া (ভাইস প্রেসিডেন্ট-৩), ইঞ্জিনিয়ার শেখ শোয়েব উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স) এবং মোহাম্মদ মোরশেদুল হাসান (ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম)। এ ছাড়া পরিচালক পদে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. জাহিদ হোসেন, হক মিনাল্লাহ শেতার, ইঞ্জিনিয়ার মনজুরুল ফরহাদ ফিলিপ, মো. আশিকুল হক, মো. মোবারক হোসেন, কর্নেল (অব.) মো. শাহজাহান মোল্লা (পিএসসি), মো. ফারুক আহমেদ, প্রদীপ কর্মকার, মি. সুরাজ সরদার, মো. জহির আহমেদ, মো. কামরুল ইসলাম, ক্যাপ্টেন শাহ আলম, মিসেস উম্মে জাহান আরজু, মোহাম্মদ আলিমুল্লাহ, মো. রাগিব আহসান, মো. আয়ুব আলী, শেখ কামাল, মোহাম্মদ শহিদুল হক, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, তাসনোভা মাহবুব সালাম এবং চট্টগ্রাম অঞ্চলের মোহাম্মদ জাফর এবং এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
এবারের নির্বাচনে পরিচালনা পর্ষদের মোট ২৯টি পদের বিপরীতে তিনটি প্যানেল—আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগরণ প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতি পদের জন্য বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. আলী আফজাল, ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকররম হোসেন খান এবং নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিয়াকত আলী ভুঁইয়া, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ও আরমা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক এবং ইঞ্জিনিয়ার আবদুল লতিফ।
এছাড়া সহ-সভাপতি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রাম অঞ্চলের একটি সহ-সভাপতি পদের জন্য রয়েছেন ৪ জন প্রার্থী। পরিচালনা পর্ষদের ২২ জন পরিচালক নির্বাচনের ক্ষেত্রে ঢাকা থেকে ২০টি পদের জন্যয ৩৯ জন এবং চট্টগ্রাম থেকে ২টি পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)