জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নিজেই চাঁদ দেখা কমিটির সভাপতি।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। তাই আগামীকাল শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে হবে ঈদুল ফিতরের প্রধান জামাত।
গত মঙ্গলবার থেকে ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে । ঈদের পর আগামী ২৪ মার্চ আবার অফিস আদালত খুলবে। এর আগে, গতকাল বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটি আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
গালফ নিউজ জানায়, বুধবার দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপিত হবে।
যদিও বাংলাদেশে ঈদ পালনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সবসময় সৌদি আরবের ওপর নির্ভর করা হয় না, তবে চট্টগ্রাম, মৌলভীবাজার, চাঁদপুর এবং জামালপুরের কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)