নিজস্ব প্রতিবেদক
নন-লাইফ বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোঃ খালেদ মামুনের পুনঃনিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ অনুমোদন সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ মার্চ ২০২৬ থেকে ১৮ মার্চ ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
২০১৪ সাল থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মামুন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ইডি) ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও সাধারণ বীমা করপোরেশনের পুনঃবীমা বিভাগে তিনি ১১ বছরের বেশি সময় কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)