পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ না করায় ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হবে। ওই দিন থেকে দুই কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকবে। বিএসইসির মার্জিন রুলস, ২০২৫ এর রুল ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের এ দুটি কোম্পানির শেয়ার কেনায় কোনো ধরনের ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)