দেশনেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় পর্যায়ের এক প্রতিনিধিদল। সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন আরজু, সহসভাপতি দিদারুল আলম, সহসভাপতি সৈয়দ তাজুল বাশার, সহসভাপতি মাসাফি মারুফ, সাংগঠনিক সম্পাদক সফিউল বশার বাদল, অর্থ সম্পাদক গোলাম সরোয়ার নজরুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিউদ্দিন মিলন, নির্বাহী কমিটি সদস্য নুরুজ্জামান এবং নোয়াখালী জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. সেলেম।
দলীয় এই নেতারা জানান, তাঁদের প্রিয় নেতা তারেক রহমানের মা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনজর দর্শন ও তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্যই তারা হাসপাতালে গেছেন। তাঁরা দেশনেত্রীর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেন।
জানা গেছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির নেতারা জানিয়েছেন, গত শুক্রবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। সংশ্লিষ্ট চিকিৎসাসূত্র জানিয়েছে, বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করাতে হয়েছে।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের এই শীর্ষ নেত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)